ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুয়ার আসর থেকে আ. লীগ নেতা-ইউপি সদস্যসহ আটক ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে জুয়ার আসর থেকে বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কড্ডা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সায়দাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ঠান্ডু ভুইয়া, জারিলা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সাইদুল ইসলাম রাজা, মেঘা শেখের ছেলে ইউসুফ আলী, শাখায়াতের ছেলে রফিকুল ইসলাম, মৃত মুজাম্মেল শেখের ছেলে রেজাউল করিম এবং মৃত শাজাহান আলীর ছেলে মোয়াজ্জেম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কড্ডা এলাকায় জুয়া খেলার আসরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যসহ ছয় জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102