ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারখানা বিক্রি করে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে ডিইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে এ ওয়ান বিডি লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইতালিয়ান এক মালিক। সেখানে কাজ করে আসছিলেন কয়েক হাজার শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে ২০২০ সালের নয় ফেব্রুয়ারি কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে কারখানার মালিকপক্ষ গা ঢাকা দিলে বেপজা কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়। ঢাকা ব্যাংকের মাধ্যমে নিলামে কারখানাটি সুইডেন মালিকের কাছে ৪৩ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

তিনি আরও জানান, সোমবার (৪ জুলাই) প্রায় এক হাজার শ্রমিকের বেতনসহ সব কিছু পরিশোধ করা হয়েছে। এসময় অন্য শ্রমিকদের বেতন দেয়ার জন্য যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে অন্য শ্রমিকদেরও বেতন পরিশোধ করা হবে।

দীর্ঘদিন পরে হলেও শ্রমিকরা ঈদের আগে বেতন পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102