ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন।

সোমবার (৪ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম (বিবিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিবিসি জানায়, শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যারেড (কুচকাওয়াজ) শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অকস্মাৎ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামে এক যুবককে চিহ্নিত করেছে হাইল্যান্ড পার্ক পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। সন্দেহভাজন ২২ বছর বয়সী ওই যুবকের সন্ধানে আছে পুলিশ।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে, গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা গেছে। তাদের কেউ কেউ রক্তাক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে কম্বলে ঢাকা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখার কথাও জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102