ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে গৃহবধূর শয়নকক্ষে ঢুকলেন প্রেমিক, আটক করলেন শ্বশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

ভোলার চরফ্যাশনে পরকীয়া প্রেমিকের সাথে পুত্রবধূকে হাতেনাতে ধরে তাদের পুলিশে দিলেন শ্বশুর। রবিবার দিবাগত গভীর রাতে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের এক গৃহবধূর শয়নকক্ষ থেকে সবুজ নামের ওই যুবককে আটক করে গৃহবধূর স্বামীর পরিবারের সদস্যরা।

পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার সকালে যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। আটক সবুজ ওই গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। গৃহবধূর শ্বশুর গণমাধ্যমকে জানান, তার ছেলে ঢাকায় কর্মস্থলে থাকার সুযোগে পুত্রবধূ প্রতিবেশী যুবক সবুজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি ও তার পরিবারের সদস্যরা বুঝতে পেরে পুত্রবধূকে সংশোধন হওয়ার জন্য বলি।

তিনি আরও জানান, রোববার গভীর রাতে ওই যুবক পুত্রবধূর শয়নকক্ষে ঢুকেন। বিষয়টি তিনি টের পেয়ে রাত ৩টায় পুত্রবধূর শয়নকক্ষ থেকে সবুজকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ যুবক সবুজকে থানায় নিয়ে যায়।
গৃহবধূ গণমাধ্যমকে জানান, ‘সবুজের সঙ্গে তার প্রেম চলছে। স্বামীর সঙ্গে তার বনিবনা নাই। প্রেমিক সবুজ তাকে বিয়ে করে সংসার করবেন।’ শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী গণমাধ্যমকে জানান, ‘গৃহবধূর স্বামীর বাড়ি থেকে আটক যুবককে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102