ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রার প্রথম দিনেই বিলম্বে ছাড়লো তিন ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন আজ (মঙ্গলবার)। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে ঈদযাত্রার প্রথম দিনেই তিনটি ট্রেন দেরিতে ছেড়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এদিন মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি নিয়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। স্টেশনের চিত্র অন্য স্বাভাবিক দিনের মতোই ছিল। কর্মব্যস্ত অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই বাড়িতে চলে গেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা যায়।

এদিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাবে নীলফামারীর চিলাহাটি। ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার জন্য অপেক্ষা করা এক যাত্রী জানান, ট্রেনটি ৬টা ৩৪মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরি করেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

ওই ট্রেনের যাত্রী আরিফ। তিনি বলেন, ২০ মিনিট ধরে ট্রেনে বসে আছি। কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম নেই। ঈদযাত্রায় প্রতিবছরই এরকম ভোগান্তি থাকে।

সুন্দরবন এক্সপ্রেসের আরেক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ভোগান্তি যেন না হয় তার জন্যই টিকেট কেটেছি ট্রেনের। কিন্তু প্রথম দিনেই ট্রেন দেরি করে ছাড়ছে।

অন্যদিকে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102