ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক ঘুষিতে শিক্ষিকার নাক ফাটালেন যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

কক্সবাজারের পেকুয়ায় স্কুলে ঢুকে এলমুন্নাহার এ্যালি নামে এক শিক্ষিকাকে এক ঘুষিতে নাক ফাটালেন এক যুবক। পরে স্থানীয়রা ওই শিক্ষিকাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউপির নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নতুনঘোনাস্থ ব্র্যাক স্কুলের শিক্ষিকা ও একই এলাকার রফিক আহমদ বাদশাহর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘স্কুলে বাপ্পি ও হুমায়ুন নামের দুই শিক্ষার্থী দুষ্টামি করছিল। এ নিয়ে দুই শিক্ষার্থীর মায়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় একই এলাকার আবদুল হকের ছেলে বেলাল উদ্দিন মোটরসাইকেল করে বাড়িতে যাচ্ছিলেন। দুই শিক্ষার্থীর মায়ের বাগবিতণ্ডা দেখে বেলাল উদ্দিন চড়াও হন। এ সময় স্কুলের মধ্যে ঢুকে বেলাল উদ্দিন শিক্ষিকা এলমুন্নাহার এ্যালিকে শারীরিক লাঞ্ছিত করে ও তার নাকে ঘুষি মারেন।’

শিক্ষিকা এলমুন্নাহার এ্যালি জানায়, ‘দুই শিক্ষার্থীর দুষ্টামি করার জেরে তাদের মায়েদের মধ্য ঝগড়া হয়। বেলাল হঠাৎ স্কুলে ঢুকে কোন কিছু না জেনে আমাকে লাথি-ঘুষি মারতে থাকেন। ঘুষি মেরে আমার নাক ফেটে দেয়।’

রাজাখালী ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। তারা পরস্পর আত্মীয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102