ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রায় রেলের টিকিট বিক্রির শেষ দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিন। আজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ শনিবারের টিকিট।

এর আগে, গতকাল সোমবার বিক্রি হয়েছে শুক্রবারের টিকিট। তাই ঐদিনও তুলনামূলকভাবে ভিড় ছিল ঢাকার সাত স্টেশনে। গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত স্টেশন মিলিয়ে কাউন্টারে বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৬০টি টিকিট। আর অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ মিলিয়ে বিক্রি হয়েছে আরো ১২ হাজার ২৫টি টিকিট।

এদিকে গতকালও স্টেশনে এসে টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকে টিকিট শেষ হয়েছে বলে কাউন্টার থেকে ঘোষণা শুনেছেন।

আবার অনেকে পেয়েছেন বহু কাঙ্খিত সেই টিকিট। কমলারপুর রেলওয়ে স্টেশনে টিকিট পেয়ে খুবই খুশি বগুড়ার লিটন মিয়া। যদিও তিনি লাইনে অপেক্ষা করেছেন ১৪ ঘণ্টা। আগের দিন এসেছেন কমলাপুর স্টেশনে। সন্ধ্যা থেকে লাইনে আরেকজনকে রেখে একটু হাঁটাহাঁটি করেছেন। রাতে টিকিটের লাইনে ঘুমিয়েছেন।

সকালে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে বললেন, রেলের তিনটা টিকিট পেতে ১৪ ঘণ্টা অপেক্ষা করা অনেক কষ্টের। তবে শেষ পর্যন্ত টিকিট পেয়েছি, এটাই সফলতা।

এদিকে আজ রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি শেষ হলেও আগামী বৃহস্পতিবার শুরু হবে ফিরতি টিকিট বিক্রি।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102