ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘স্ত্রীকে পদ্মা সেতুর টোলের হিসাব শিখিয়েছিলাম, নির্যাতন করিনি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

পদ্মা সেতুর টোলের হিসাব না পারায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মো. আলমগীর তালুকদার বলেছেন, তিলকে তাল করে কাবিননামার টাকা আদায় করতে এসব মিথ্যা অভিযোগ সাজানোর অপচেষ্টা হচ্ছে। আমি স্ত্রীকে পদ্মা সেতুর টোলের হিসাব শিখিয়েছিলাম, নির্যাতন করিনি।

স্কেলের মতো বাঁশের একটি কাঠি দিয়ে হাতে দুই-একটা বাড়ি মেরেছিলাম গুণ না পারায়। অপমানে এখন আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে এসব কথা বলেন রাউজানের বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চির মো. আলমগীর তালুকদার।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতুর টোল আদায়ের হিসাব দেখে কৌতূহলবশত আমার স্ত্রী তাওহিদুন্নেসাকে (২৫) এক মাসে কত টোল আদায় হবে হিসাব করতে বলি। এ সময় আমি ৩০ কে ৩০ দিয়ে গুণ করার সহজ পদ্ধতিও শিখিয়েছিলাম। মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক পাস করার পরও গুণ অংক না পারায় হাতে দুই-একটা আঘাত করেছিলাম বাঁশের কাঠি দিয়ে। এরপর তার বাবার সঙ্গে যোগাযোগ করে ঘর থেকে চলে যায়। এর তিন দিন পর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানোর জন্য মেডিক্যালে ভর্তি করানো হয় স্ত্রীকে। আরও পরে শুনি থানায় যোগাযোগ করেছে শ্বশুরবাড়ির লোকজন। এটি আমার স্ত্রীর দ্বিতীয় বিয়ে।

ইতিমধ্যে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কথামতো আমার আড়াই বছরের ছেলে ওমর ফারুককে দেখতে গেলে আমাকে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি সোমবার (৪ জুলাই) বাকলিয়া থানায় জিডি করেছি।

মো. আলমগীর তালুকদারের শ্বশুর মোস্তাক আহমেদ বলেন, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে। আমরা তাকে মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি করেছি। এখন সে গ্রামের বাড়ি বাঁশখালীতে রয়েছে। সুস্থ হলে আমরা মামলা করবো।

মোস্তাক আহমদ জানান, এর আগেও প্রবাসী মো. আলমগীর তালুকদার একাধিক বিয়ে করেছেন। তারাও সংসার করতে পারেনি নির্যাতনের কারণে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পদ্মা সেতুর টোলের হিসাব না পারায় স্ত্রীকে নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102