ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরু খুঁজতে গিয়ে জোয়ারের স্রোতে নানী-নাতনিসহ তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জে জোয়ারের পানির স্রোতে ভেসে গিয়ে ১১ বছরের এক শিশু ও সত্তোরোর্ধ দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এরা হলেন বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চর গজালিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম (৭০) ও তার নাতনি মারিয়া (১১) এবং তাদের প্রতিবেশি আলো বেগম (৭৫)।

পটুয়াখালীর বাউফল উপজেলার আমড়াখালী এলাকা ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর গজালিয়া এলাকার সীমান্তবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (০৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

তিনি জানান, মাজেদা বেগমের একটি গাভী বাড়ির পাশের একটি চরে চলে যায়। সেখান থেকে গরুটিকে আনতে সোমবার সন্ধ্যার আগে মাজেদা বেগম ও তার নাতনি মারিয়া বাড়ি থেকে রওয়ানা হন। সেসময় তাদের সাথে প্রতিবেশী অপর বৃদ্ধা আলো বেগমও রওয়ানা দেন।

তিনি বলেন, চরে যাওয়ার সময় তারা চরের একটি খালের ওপর থাকা বাঁশের সাকো পার হয়ে গেলেও সন্ধ্যার পর যখন গরু নিয়ে ফিরছিলো তখন খালের ভেতর দিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থল কারখানা ও লোহালিয়া নদীর মোহনায় হওয়ায় খালটিতে প্রচুর স্রোত ছিলো। যে স্রোতে পর্যায়ক্রমে তাদের তিনজনই ভেসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়।

পরবর্তীতে সোমবার শেষ রাতে আলো বেগমের লাশ চর গজারিয়া সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয় এবং মঙ্গলবার ভোরে মাজেদা বেগম ও তার নাতনি মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিন্তু এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের লোকজন মরদেহের দাফন এরইমধ্যে সম্পন্ন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102