টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জীবন ছবির মতোই বর্ণিল। হার মানার মতো মানুষ ননি তিনি। কখনো দমে যেতে শিখেননি। আরও একবার সে কথাই প্রমাণ করলেন নানা কারণে শিরোনামে থাকা এই অভিনেত্রী।
গত ১ জুলাই দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলেখা। অস্ত্রোপচারও হয়েছে। ওইদিন অল্পের জন্য তার চোখে ভয়ানক কোনো আঘাত লাগেনি। আর এতকিছুর পরও থেমে নেই তিনি।
ইতোমধ্যে চিত্রনাট্য লেখা শুরু করেছেন। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেই ছবিও শেয়ার করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, এক চোখে ব্যান্ডেজ, হাতে কলম ও সামনে খাতা। ঠিক পুরনো ছন্দে।
শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, “আর শুয়ে থাকতে পারছি না। লেখাপড়া শুরু করলাম। টাকা-পয়সা জোগাড় হলে পরের কাজ শুরু করব।”
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি জানিয়েছেন, “এক চোখের ভরসায় লেখার চেষ্টা করছি। তবে বিশেষ কোনো কাজ করতে পারছি না। মাথাটা ধকধক করছে।”