ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা দিল চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য চীনা রেডক্রস সোসাইটির (আরসিএসসি) পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) ২ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে।

বুধবার (৬ জুলাই) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দূতাবাসের অভ্যন্তরে বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাবের কাছে অনুদান হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম মনজুরুল ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আজম।

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী অংশীদার, যা বাংলাদেশের কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং অন্যান্য দুর্যোগে ত্রাণ প্রচেষ্টায় চীনের সহায়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরসিএসসি প্রয়োজনীয় সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে এবং চীন কীভাবে সার্বক্ষণিক বাংলাদেশের পাশে রয়েছে, এটি তার আরেকটি উদাহরণ। ভবিষ্যতে চীন বাংলাদেশের সাথে দুর্যোগ বিষয়ক ত্রাণ এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে আমাদের দুই দেশের জনগণের কল্যাণ আরও দৃঢ়বদ্ধ করা যায়।

বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব বলেন, আমরা ওই অঞ্চলে স্মরণকালে এমন বন্যা কখনো দেখিনি। লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তাদের আশেপাশের প্রায় সকল এলাকা প্লাবিত হওয়ায়, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দল দুর্যোগপূর্ণ এলাকায় মানুষদের অনেক প্রয়োজনীয় শুকনো খাবার, রান্না করা খাবার, নিরাপদ সুপেয় পানি দিয়ে সাহায্য করছে। চীনের রেডক্রস সোসাইটির এই অনুদান আমাদের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে সাহায্য করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102