ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ মাস পর ভারত থেকে আসছে পিয়াজ, কমছে দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও যশোর বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পিয়াজ আমদানি।

গতকাল বুধবার বিকাল থেকে বেনাপোল বন্দরদিয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়।

প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার এলসি মূল্যে পিয়াজ আমদানি হচ্ছে। আমদানি মূল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পিয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা। আর বাজারে এ পিয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বাভাবিক হলে আরো দাম কমতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
এদিকে, আমদানির খবরে প্রথম দিনেই বেনাপোলের খুচরা বাজারে দেশি পিয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এ বছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে। দেশে বন্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে ঊর্ধ্বগতি না হয় সে কারণে সরকার পিয়াজ আমদানির অনুমতি দেয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই মাস পরে আবারও পিয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর থেকে দ্রুত খালাস নিতে পারে সে জন্য ২৪ ঘণ্টা বন্দরে কাজ চলবে।

আমদানিকারক গাজী শামিম উদ্দীন জানান, সরকার ইমপোর্ট পারমিট দেওয়ায় পিয়াজ আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পিয়াজ কেজি ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরো দাম কমে আসবে।

সাধারণ পিয়াজ ক্রেতা জসিম জানান, মঙ্গলবার দেশি পিয়াজ কেজি ৪৫ টাকায় কিনেছি। আমদানির খবরে কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কিছুটা কম দামে পেয়ে উপকার হচ্ছে।

খুচরা পিয়াজ বিক্রেতা আলিম জানান, দেশি পিয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরো কমে যাবে। তবে ভারতীয় পিয়াজ আমদানিতে দেশি পিয়াজে তাদের লোকসানে পড়তে হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102