ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু নওমুসলিম, তার পূর্বে নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান বলেন, সকালে দক্ষিণ পৈরতলা রেলগেইটের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে চট্রগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে নিহতের স্ত্রী এসেছেন।

সালাউদ্দিন খান আরও বলেন, সোহাগী আক্তারকে বিয়ে করে রাজু হিন্দু থেকে মুসলিম হয়ে যান। তার নতুন নাম রাখা হয় রাজু ইসলাম। গতকাল বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু। সকালে তার মোবাইল নাম্বারে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102