ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৯ বার পঠিত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বাস মালিক সমিতির সামনে মাহেন্দ্র উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত সবাই মাহেন্দ্রের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল জোয়ার্দারের ছেলে আজিজুল জোয়ার্দার (৩০) ও একই উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। আর আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে মাহেন্দ্রে ওঠেন। ভোর সাড়ে পাঁচটার দিকে মাহেন্দ্রটি রাজবাড়ি শহরের বাস মালিক সমিতির সামনে এসে রাস্তার মাঝখানে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার আগেই দুইজন মারা যায়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102