ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় এক কুকুরের কামড়ে আহত ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (৩ জুলাই) থেকে মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গরু ও রাজহাঁসকেও কামড়িয়েছে ওই পাগলা কুকুর।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার পৌর সদরে একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এছাড়া কয়েকটি গরু ও হাঁসকেও কামড়েছে। এনিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, দু’দিনে অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ইনজেকশন না থাকায় ফার্মেসি থেকে কিনে রোগীরা ব্যবহার করছেন।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর উপায় নেই। না হলে কুকুরে কামড়ের রোগী আরও বাড়তেই থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, একটা পাগলা কুকুর স্থানীয়রা মেরেছে। আরেকটা রয়ে গেছে মনে হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102