ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিএমপির ১০৭ পুলিশ সদস্যকে অনুদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫৭ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অসুস্থ পুলিশ ও তাদের পরিবারের ১০৭ জন সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে এ অর্থ তুলে দেন তিনি।

আর্থিক অনুদান শেষে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির এই কল্যাণ ফান্ড বর্তমান আইজিপি কমিশনার থাকাকালীন শুরু করেন এবং আমরা এই ফান্ডকে বিস্তৃত করেছি।

অসুস্থ পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, আর্থিক অনুদানটাই বড় কথা নয়, যে কোনো প্রয়োজনে ডিএমপি সব সময় তাদের পাশে আছে।

গত ৩০ জুন ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৭তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১০৭ জন পুলিশ সদস্যদের অনুকূলে ৩৫ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

আর্থিক অনুদান অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102