ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আরেকবার দেখা হয়ে যেতে পারে ভারত-পাকিস্তানের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এশিয়া কাপে ম্যাচ পড়তে পারে আগামী ২৮ আগস্ট।

এশিয়া কাপের এবারের আয়োজক শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই আসর। টুর্নামেন্টটি আগামী ২৭ আগস্ট শুরু হবে, ফাইনাল ১১ সেপ্টেম্বর। তবে চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।

লঙ্কান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং পাকিস্তানের থাকছে একই গ্রুপে। তাদের ম্যাচটি ২৮ আগস্ট রোববার সন্ধ্যা সাতটা বা আটটায় অনুষ্ঠিত হতে পারে।

২৮ আগস্ট সম্ভাব্য তারিখ নির্ধারণের কারণ হলো সেদিন রোববার ছুটির দিন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররা সর্বাধিক টিআরপি পেতে চায়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে, বহুল প্রতীক্ষিত এই ম্যাচে স্টেডিয়াম পরিপূর্ণ থাকুক। এতে করে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান, যা কিনা আবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের প্রথম জয়।

এশিয়া কাপে অবশ্য সবচেয়ে সফল দল ভারত। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে হারানো দলটি বর্তমান চ্যাম্পিয়ন। তারা এশিয়া কাপ জিতেছে মোট ছয়বার। এছাড়া শ্রীলঙ্কা পাঁচবার এবং পাকিস্তান জিতেছে দুইবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102