ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঠিন সমীকরণে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪১ বার পঠিত

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

আর এরইমধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি ঠিক করল বিসিবি।

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহরা।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

সূচি অনুযায়ী, ২৮ জুলাই হবে প্রথম ওয়ানডে, এরপর আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরবেন আগামী ১৮ জুলাই। অর্থাৎ দেশে ফিরে এক সপ্তাহও বিশ্রামের সুযোগ নেই তামিম-রিয়াদদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102