ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় কোরবানির গরু দোকানে চালালো তাণ্ডব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

বগুড়ায় হাট থেকে কিনে আনা ষাঁড়ের তাণ্ডবে একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৬ জুলাই) রাতে শহরের ধরমপুর বাজার এলাকায় জাফরিন কালেকশন নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া শহরের ধরমপুর এলাকার রিন্টু মিয়া ও রত্না খাতুন দম্পতির বাড়ির কাছেই ধরমপুর বাজারে জাফরিন কালেকশন নামে প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে। গত রাতে রত্না ও সীমা নামে এক কর্মচারী দোকানে ছিলেন। এ সময় বিকট শব্দে গ্লাস ভেঙে একটি ষাঁড় দোকানে প্রবেশ করে। গরুর দাপাদাপির কারণে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে রত্না ও সীমার চিৎকারে অন্যরা এগিয়ে এসে গরুটি দোকান থেকে বের করে।

দোকান মালিক রিন্টু বলেন, প্রতিবেশী মনসুর রহমান হাট থেকে একটি বড় গরু কেনেন। তিনি গরুটি একটি ভটভটিতে তুলে বাড়িতে ফিরছিলেন। ধরমপুরে বাড়ির সামনে পৌঁছে গরু নামানোর সময় হাত থেকে রশি ফসকে যায়। তখন গরুটি গ্লাস ভেঙে আমাদের দোকানে প্রবেশ করে। গরু দোকানের সব কিছু তছনছ করেছে। পরে লোকজন এসে গরুটিকে মনসুর রহমানের বাড়িতে নিয়ে যান।

তার দাবি মালামাল ও ফার্নিচারসহ দোকানের অন্তত ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তিনি কোনও ক্ষতিপূরণ দাবি করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102