ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস না পেয়ে পিকআপ ও ট্রাকে বাড়ি ফিরছেন মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

ঈদ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে গতকালের চেয়ে কয়েকগুণ বেশি। মিলছে না বাসের টিকিটও।

ঘরমুখো যাত্রীদের অনেককেই বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখো যাত্রীদের ট্রাক-পিকআপে করে বাড়ি যেতে দেখা গেছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ছাদে করেও গ্রামে যাচ্ছেন অনেকে।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু যানবাহনের তুলনায় যাত্রী বেশি দেখা যাচ্ছে। টিকিট কাউন্টারগুলোতেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট। বৃহস্পতিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি দিলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। তবে গতকালের তুলনায় আজ চাপ অনেক বেশি। এদিকে চাপ বাড়লেও মহাসড়কে নেই কোনো যানজট।

সাইফুল ইসলাম নামে একজন গার্মেন্টস কর্মীর সঙ্গে কথা বললে তিনি বলেন, বছরে দুটি ঈদ আছে, সারা বছর তো ঢাকাতেই কাটাই। তাই এবার কুরবানির ঈদটা গ্রামে পরিবারের লগে করমু বইলা যাইতাছি।

শিউলি নামে এক যাত্রী জানান, ঈদের সময় গ্রামের বাড়ি একা গেলে ভোগান্তিও কষ্ট মনে হয় না। কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় বের হলে বোঝা যায় কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়।

রাকিব নামে এক যাত্রী জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কুমিল্লার বাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে পিকআপে করে বাড়ি যাচ্ছি।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৩৫টি টিম কাজ করেছে। প্রতিটি পয়েন্টে রয়েছে পর্যাপ্ত পুলিশ ফোর্স। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশ থাকছে। আশা করছি এবারের ঈদযাত্রা সবার ভালো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102