জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা গেছেন। ৬৭ বছর বয়সী এই জাপানের সাবেক প্রধানমন্ত্রী নারা অঞ্চলে বক্তৃতা দেওয়ার সময় এক যুবক তার বুকে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।
গুলি করে ওই যুবক পালিয়ে যাওয়ার সময় শিনজো আবের নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি। তিনি ওই এলাকারই বাসিন্দা। ৪১ বছর বয়সী তেতসুয়া জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য বলে জানা গেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বক্তৃতা দেওয়ার সময় ওই হামলাকারী শিনজো আবের পেছনেই দাঁড়িয়ে ছিলেন। আবে বক্তব্য রাখার মধ্যে তার ওপর দুবার গুলি চালান তেতসুয়া। সঙ্গে সঙ্গে রাস্তার ওপর পড়ে যান সাবেক প্রধানমন্ত্রী।
তেতসুয়াকে এখন নারা নিশি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারী পুলিশকে জানিয়েছেন, হত্যার উদ্দেশ্যেই তিনি আবের ওপর গুলি চালিয়েছেন। দাবি, তিনি শিনজো আবের ওপর অসন্তুষ্ট ছিলেন। তবে তার কারণ কী তা এখনো জানা যায়নি।
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ শিনজো আবে
বক্তৃতার মাঝে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন জাপানের সাবেক প্রধানমন্ত্রী (ভিডিও)
খবরে বলা হয়েছে, তেতসুনা শিনজো আবেকে গুলি করার জন্য একটি শটগান ব্যবহার করেছেন। সেটিও তিনি নিজেই তৈরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।