ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শুক্রবার (০৮ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান।

নিহতরা হলেন- সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাপুরি এলাকার খলিলুর রহমান খলিল (৬০) ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কাদেরুল ইসলামের ছেলে।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল একটি পাগলু একই সময় ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় ভুল্লীর হবিবর রহমানের চাতালের সামনে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা খলিলুর রহমান খলিল ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ (৩০) মারা যান।

আহতরা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাপুরাপাড়ার মৃত শাহ আলমের ছেলে আক্তার হোসেন (৩৫), একই উপজেলার সইমনপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে মো. সুপিয়ার রহমান (৪০), মাঝগ্রাম ফয়জুল ইসলামের ছেলে আজিজুর ইসলাম (৪৫) ও আজিজুর ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102