ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবের ওপর ‘অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী, হাতে তৈরি বন্দুকে গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ( ০৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয়।

এ ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি (৪১) নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যম বলছে, আবের ওপর অসন্তুষ্ট ছিলেন ইয়ামাগামি। সাবেক নৌবাহিনীর সদস্য তাৎসুইয়া ইয়ামাগামি হাতে তৈরি বন্দুক দিয়ে আবেকে লক্ষ্য করে গুলি চালান। হামলার পর বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করেননি। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে। পরে তাকে একটি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর প্রকাশিত ছবিতে শিনজো আবেকে রক্তাক্ত দেখা গেছে।

জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের অংশে রক্তক্ষরণ হয়েছে।

দুটি বুলেটই আবের গায়ে লেগেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে যাওয়ার সময় জ্ঞান ছিল আবের।

প্রসঙ্গত, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ। জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৬ সালেও জাপানের প্রধানমন্ত্রী হন শিনজো আবে। তবে অসুস্থতার জন্য ২০০৭ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

সূত্র: সিএনএন, এনডিটিভি, বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102