ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২২ জন। শুক্রবার ভোর রাতে দুটি ও সকালে একটি দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরাতন ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর দিকে ভোর সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূইয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন।
অন্যদিকে মামার মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানচাপায় শ্রাবন্তী আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রাবন্তী পাশের উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে।

লালমাই হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আলম জানান, মামা ফয়েজ ইকবালের সাথে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102