ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোগান্তি: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র জট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী।

যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা সময় মহাসড়কে কাটছে যাত্রীদের।
বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত থেকে গাজীপুরে মহাসড়ক দুটিতে এ যানজট তীব্র হতে থাকে।

পুলিশ, যাত্রী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানা ছুটি হওয়ায় ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায়। মানুষের ঢল নামে মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। রেল স্টেশনগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। স্রোতের মতো মানুষজন ছুটতে শুরু করেছে গ্রামের দিকে। এদিকে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ মানুষের ভোগান্তি ও যানজট নিরসনে মহাসড়কের কাজ করে যাচ্ছে। যাত্রীদের মতো দিন রাত পুলিশেরও সময় কাটছে মহাসড়কে। মহাসড়ক দুটির দিকে তাকালে দেখা যাচ্ছে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের ভিড়।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা, বোডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, পোড়াবাড়ী এলাকায় মানুষের ভিড় ও যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া ও জিরানি বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে। অনেক যাত্রী বাস না পেয়ে ট্রাক-পিকআপে ছুটতে শুরু করেছে গ্রামের দিকে।

অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে যাত্রীদের কাছ থেকে। শুধু অতিরিক্ত নয় বাড়ি ফেরা মানুষের চাপ বৃদ্ধি পাওয়ার সুযোগ তিন চার গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

রাফিউল ইসলাম নামের রাজশাহীর যাত্রী জানান, গাজীপুরের ভোগড়া বাইপাস বাসা থেকে বের হয়েছি ভোরে। সাড়ে ১০টার দিকে চন্দ্রা এসে পৌঁছেছি। এখান থেকে রাজশাহী যেতে বাস ভাড়া চাচ্ছে অনেক বেশি। পুরো মহাসড়কেই তীব্র যানজট কতক্ষণ লাগবে বাড়ি যেতে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সোহেল মিয়া নামের এক যাত্রী জানান, চন্দ্রা থেকে বাসে উঠে বগুড়া যেতে হবে। বাসের হেলপারের সঙ্গে দাম দর করছি ভাড়া নিয়ে। অতিরিক্ত ভাড়া, তীব্র যানজট ও গরম। ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, গ্রামের দিকে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দিনরাত কাজ করছে যানজট নিরসনে। অতিরিক্ত ভাড়ার বিষয় নিয়ে কেউ অভিযোগ করছেন না। এরপরও আমরা বিষয়গুলো দেখছি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাস্টার বাড়ি মাওনা চৌরাস্তা এলাকায় যানজট নেই। স্কয়ার মাস্টার বাড়ি জৈনাইবাজার এলাকায় হালকা যানজট আছে, তবে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102