সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও শনিবার (৯ জুলাই) উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ওফেনবাখ, মানহাউম, ডর্টমুন্ড, বনসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে রয়েছে। এ সব মসজিদে এবং বিভিন্ন শহরে খোলা মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ফ্রাঙ্কফুর্ট: ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশি সুপারশপ সেভেন ডেজ সংলগ্ন পাশের পার্কিংয়ের খোলা জায়গায়। এখানে সকাল সাড়ে ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাঙালি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্ট শহরের মাবিন মসজিদ এবং বাইতুল হামদ মসজিদে একাধিক ঈদের জামাত হবে। মাবিন মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত (বাংলা বয়ান) এবং ৯টায় দ্বিতীয় জামাত (জার্মান ও আরবি বয়ান) অনুষ্ঠিত হবে।
চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি বাইতুল হামদ মসজিদে। সকাল ৭টায় প্রথম, পৌনে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৮টায় তৃতীয় এবং সোয়া ৯টায় ঈদের চতুর্থ জামাত হবে। ফ্রাঙ্কফুর্ট সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মসজিদে এসব জামাত অনুষ্ঠিত হবে।
বার্লিন: বার্লিনের বাংলাদেশি বাইতুল মোকাররম মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ টায় (আরবি বয়ান) এবং সকাল সাড়ে ৮ টায় (বাংলা বয়ান) অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এছাড়া বার্লিনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় টেম্পল অব খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ওফেনবাখ: ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর ওফেনবাখের আইনহাইট ডেজ ইসলাম এ প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে সকাল সাড়ে ৯টায়। এছাড়া এ শহরে বাইতুল গফুর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মানহাইম: মানহাইম বাংলা মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
মিউনিখ: মিউনিখ প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আল সালাম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
এছাড়া বন, ডর্টমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাত হবে।