ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন মুসলিমরা।

ফজরের নামাজের পর সৌদি আরবের মুজদালিফা থেকে মিনায় যাচ্ছেন হাজিরা। শয়তানকে পাথর ছোড়ার পর, পশু কোরবানি দেবেন তারা। এরপর মক্কায় ফিরে, হাজরে আসওয়াদ থেকে শেষবারের মতো তাওয়াফ করবেন হাজিরা।

বিশ্বের সব মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আযহা।

চাঁদ দেখা সাপেক্ষে গত ২৯ জুন সৌদি আরবের সুপ্রিম কোর্ট ৯ জুলাই ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপিত হয় প্রায় সব দেশে।

শুক্রবার জিলহজ মাসের নবম দিনে আরাফাত ময়দানে সম্পন্ন হয়েছে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। নিয়ম অনুসারে পরদিন জামারাতে শয়তানের প্রতীকে পাথর ছুড়ে, তারপর পশু কোরবানি করে ঈদ উদযাপন করেন হাজিরা এবং সেই সঙ্গে সৌদি আরবসহ বেশির ভাগ মুসলিম দেশ।

তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে ঐতিহ্য অনুযায়ী ঈদ অনুষ্ঠিত হবে এক দিন পর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102