ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল আটটার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া উপজেলার চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৪/৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই জনকে নিহত ও একজন পুরুষকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে ও ৩০-৩৫বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। ৩০-৩৫ বছর বয়সী দুইজন পুরুষকে গুরুতর অবস্থায় আনা হলে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ মারা যান। তাৎক্ষণিক ভাবে নাম-পরিচয় জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102