ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ৫০ স্থানে ঈদের জামাত আদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ছয় উপজেলার ৫০ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল পৌনে ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। জামায়াতে ইমামতি করেন জেলার বিরল উপজেলার মহেশপুর ফ্যামিলি কেয়ার মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। দিনাজপুর সদরের নিউ টাউন, ফুলতলা, কাচারীর পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।

চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউপির খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর ও ভাড়াডাঙ্গী এবং বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102