ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দিন দুপুর থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হবে: মেয়র তাপস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৫৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার মো. ফজলে নূর তাপস বলেছেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের বিশাল কর্মযজ্ঞ হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, কোরবানির পশু ও হাটের বর্জ্য নিয়ে বিশাল কর্মযজ্ঞে থাকি। সেই প্রস্তুতি আমরা এরই মাঝে সম্পন্ন করেছি। আজ রাত ১১টা থেকে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হবে। আগামীকাল কোরবানির পর দুপুর ২টা থেকে আমরা কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করবো। আশা করি, আগের মতো ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবো। আমরা সে প্রস্তুতি নিয়েছি।

ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ঢাকাবাসীর কাছে নিবেদন করবো, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে যেন সবাই কোরবানি সম্পন্ন করেন। অনেকে ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশু জবাই করেন। আমি নিবেদন করবো, কেউ যেন তৃতীয় দিনের অপেক্ষা না করেন, সব কোরবানি যেন দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন হয়। তাহলে আমরা বর্জ্য অপসারণের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে পারবো। কারণ তৃতীয় দিনে সিটি করপোরেশনের সব কর্মী ও কর্মকর্তা বিশ্রামে যাবেন। এর আগে তারা টানা ৭২ ঘণ্টা বর্জ্য অপসারণের জন্য কাজ করবেন। তাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102