ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত

জার্মানি ও ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) ভলোদেমির জেলেনস্কি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

এক বিবৃতিতে জেলেনস্কি এই পদক্ষেপকে কূটনৈতিক অনুশীলনের একটি স্বাভাবিক অংশ বলে বর্ণনা করেছেন। খবর রয়টার্স

তিনি এমন এক সময় এই পদক্ষেপ নিলেন, যখন তার দেশে ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে। বর্তমানে ইউক্রেন রাশিয়ার হামলায় অনেকটাই পর্যুদস্ত। ইতোমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনী ইউক্রেনে এই হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ডিক্রি জারির মাধ্যমে এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করার হলেও ঠিক কী কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপ নিয়েছেন তা জানানো হয়নি। সেই সঙ্গে বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে কোথাও নিয়োগ দেওয়া হবে কিনা তাৎক্ষণিক তাও জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102