ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৯০ বার পঠিত

প্রশ্ন: কুরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করবো বা মেহমানদের আপ্যায়ন করাবো- এমন নিয়তে কুরবানি করা যাবে কি?

উত্তর: এভাবে নিয়ত করে কুরবানি করলে শুদ্ধ হবে না। কারণ, এতে গোশত খাওয়ার নিয়তে কুরবানি হয়ে যাচ্ছে। তাছাড়া আল্লাহর বিধান পূর্ণ করার জন্য এ কুরবানি করা হচ্ছে না, বরং আত্মীয়দের খাওয়ার জন্য পশু জবাই করা হচ্ছে।তাই এভাবে নিয়ত করে কুরবানি করলে শুদ্ধ হবে না।

তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কুরবানি করে থাকে, এরপর কুরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারী করে, তাহলে কুরবানিও শুদ্ধ হবে। আবার মেহমানদারদের খাওয়ানোও বৈধ হবে।

তবে যদি বড় পশুর সাত ভাগের মাঝে আলাদা অংশ ওলীমার জন্য রাখে, তাহলে ওলীমার অংশ রাখার কারণে কুরবানি নষ্ট হবে না। বরং শরীক সবার কুরবানি শুদ্ধ হয়ে যাবে।

মাসআলা দু’টি আলাদা। এক হল, কুরবানির অংশটিকে বিয়ের মেহমানদারীর জন্য কুরবানি করা। আর দ্বিতীয় মাসআলা হল, কুরবানির অংশ নয়, বরং কুরবানির পশুতে আলাদা অংশে ওলীমার অংশ রাখা।

প্রথম সূরতে কুরবানি শুদ্ধ হবে না। দ্বিতীয় সূরতে কুরবানি শুদ্ধ হবে।

তথ্যসূত্র- ফাতাওয়ায়ে আলমগীরি, তাতারখানিয়া, দুররুল মুখতার, বাদায়েউস সানায়ে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102