ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় যাত্রীবাহী সিএনজি ও মালবাহী পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালকসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেতুভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) এবং সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করত। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে হৃদয়ের সিএনজিতে ওঠেন সোহেল, আমজাদ ও ফোরকান উদ্দিন। রোববার ভোর ৪টার দিকে তাদের বহনকারী সিএনজিটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজার এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান তাদের সিএনজিকে সামনে থেকে চাপায় দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে চালক হৃদয় ও যাত্রী সোহেল মারা যায়। আহত আমজাদ ও ফোরকানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন জানান, বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল ও আমজাদের মৃতদেহ জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102