ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোথায় আছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ব্যাপক আন্দোলনের মুখে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

তবে নিজ মুখে তাকে এ ঘোষণা দিতে দেখা যায়নি৷ প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার।

প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। এ বিষয়টি আঁচ করতে পেরে তাকে সরিয়ে নেওয়া হয়।

শ্রীলংকার গণমাধ্যমগুলো শনিবার জানায়, প্রেসিডেন্টকে সেনাবাহিনীর সদর দপ্তরে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

কিন্তু এরপর তার অবস্থান সম্পর্কে আর কিছু জানা যায়নি৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববারও জানা যায়নি কোথায় আছেন প্রেসিডেন্ট গোতবায়া৷

এদিকে বিক্ষোবকারীরা প্রেসিডেন্টের বাসভবন ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান নিয়েছেন৷

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষণ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করছেন ততক্ষণ তারা তাদের সরকারি বাসভবনে অবস্থান করতে থাকবেন।

লাহিরু ওয়ারেসেকেরা নামে একজন ছাত্র নেতা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি৷ যতক্ষণ প্রেসিডেন্ট সত্যি সত্যি পদত্যাগ না করছেন আমাদের আন্দোলন থামবে না৷

তিনি আরও বলেন, আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ সময়৷ আমরা দেখব কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে৷

সূত্র: এনডিটিভি, বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102