ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মিষ্টি ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত
নাটোরে

নাটোরের সিংড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে হাবিবুর রহমান (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া জোড়ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামের হুসেন আলীর ছেলে। এসময় সিএসজি চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে সিংড়া উপজেলার কলম বাজার থেকে দুধ কিনে সিএসজি যোগে বাড়ি ফিরছিলেন মিষ্টি ব্যবসায়ী হাবিবুর রহমান। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আহত ব্যবসায়ী হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আর আহত সিএসজি চালক সুদেব চন্দ্র (৪০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সিংড়া থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102