ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ২ থেকে ৭ টাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানির পশুর চামড়ার জমজমাট বেচাকেনা চলছে। লালবাগের পোস্তায় ঢাকার বাইরে থেকেও আসছে চামড়া।

অন্যান্য বছর এমন সময়ে চামড়ার গাড়ির কারণে পোস্তা এলাকায় যানজট লেগে থাকলেও এবছর দেখা গেল ভিন্ন চিত্র। রাস্তার ওপর চামড়ার উপস্থিতিও দেখা গেছে অনেক কম।

মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা জানালেন, সর্বনিম্ন আড়াইশো থেকে ৩শ’ টাকা এবং সর্বোচ্চ ১১শ’ থেকে ১৩শ’ টাকা পর্যন্ত উঠেছে চামড়ার দাম। তবে, ধস নেমেছে ছাগলের চামড়ার দরে। মাত্র ২ থেকে ৭ টাকা দামে বিক্রি হচ্ছে এটি। কেউ কেউ তাই চামড়া ফেলেই চলে যাচ্ছেন।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান বলেন, দাম বেশি হওয়ায় এবার পশু কোরবানি অন্য বছরগুলোর তুলনায় কম হয়েছে। এবার লবণের দাম বেশি, মজুরি বেশি, চামড়া বহন করা ট্রাকের ভাড়াও বেশি। এর প্রভাব পড়েছে চামড়ার বাজারে। তারপরও বিশ্ব বাজারে চাহিদা থাকায় আশা করছি খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102