ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিমা প্রামাণিক নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি এই হাসপাতালে দুই বছর থেকে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিমার বড়বোন তনিমা প্রামাণিক জানান, রিমা দুই বছর যাবৎ এই হাসপাতালে নার্স হিসেবে কাজ করছে। গত বুধবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল সে। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে বাড়ি থেকে ফিরে আসে রিমা। আজ ভোরে হাসপাতাল থেকে ফোন করে তাকে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছে।
তনিমা আরও জানান, তিনি গিয়ে তার গলায় উড়না পেঁচানের দাগ দেখতে পান। কিন্তু মরদেহটি বিছানায় শোয়ানো। বিষয়টি রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে তার মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রিমার কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা রয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102