ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দ্বিতীয় দিনও কুরবানি করতে গিয়ে আহত অর্ধশতাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ও আশপাশে অর্ধশতাধিক মানুষ পশু কুরবানি করতে গিয়ে আহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আবদুল গণি মোল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার অন্যান্য দুর্ঘটনার রোগী কম। গতকাল প্রায় আড়াইশ রোগী এসেছে। সবই এবার এসেছে কুরবানি করতে গিয়ে আহত রোগী। হাত কাটা, পা কাটা এমন রোগী। কুরবানি করতে একদিনের কসাই সাজতে গিয়ে এই হাল হয়েছে রোগীদের। ট্রমার রোগী কম এসেছে, ১০ শতাংশ এসেছে। ৯০ শতাংশ রোগী কুরবানির মাংস কাটতে গিয়ে, গরুর পায়ের লাথি, শিংয়ের গুতায় আহত হয়েছেন।

আজকেও একই ধরনের রোগী পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, গতকাল দু-তিনটা বাইক অ্যাক্সিডেন্ট ছিল। আজকে সেটাও কম। আজকের রোগীদের অধিকাংশই কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কুরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারো আঙুল, কারো হাত কেটেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছর কুরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীতে দক্ষ কসাইয়ের অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102