ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্যটকে মুখর রাঙ্গামাটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

এবার ঈদের ছুটিতে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙ্গামাটি এসেছেন পর্যটকরা। এখানকার ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সুবলং ঝর্ণাসহ সব পর্যটনকেন্দ্রে রয়েছে পর্যটকের সরব পদচারণা। পর্যটকদের আনাগোনায় খুশি সংশ্লিষ্টরা।

রাউজান থেকে ঘুরতে আসা পল্লবী দাশ বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে রাঙ্গামাটিতে ঘুরতে এসেছি। এর আগেও বেশ কয়েকবার রাঙ্গামাটিতে আসা হয়েছিল। তবে এবার আমার বাবারবাড়ি ও শ্বশুরবাড়ির লোকজনকে একসঙ্গে নিয়ে ঘুরতে এসেছি। রাঙ্গামাটির রূপ প্রতিবারের মতো এবারও মুগ্ধ করেছে।

কুমিল্লা থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে আসা মো. ফরিদ বলেন, আমি বন্ধুদের সঙ্গে নিয়ে সাজেক গিয়েছিলাম। সেখান থেকে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটিতে এসেছি। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ও সুবলং ঝর্ণা দেখেছি। খুবই ভালো লাগলো এবং আবারও আসার ইচ্ছো আছে।

হ্রদের পাড়ে বসে বন্ধুদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছেন ফয়সাল আহম্মেদ। এসময় কথা হলে জাগো নিউজকে তিনি বলেন, আমরা ঢাকা থেকে বেশ কয়েকজন বন্ধু মিলে ঈদের ছুটি কাটাতে রাঙ্গামাটি এসেছি। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে এই শান্ত পরিবেশে এসে গান বাজনা হবে না তা কি কখনো হয়? তাই আমরা বন্ধুরা সবাই মিলে এই শান্ত পরিবেশে গলা ছেড়ে গান করছি। বেশ ভালো লাগছে।

হিল ট্যুরিস্ট গাইড এজেন্সির অপারেটর মো. গালিভ হোসেন জানান, রাঙ্গামাটিতে বাইরে থেকে মোটামুটি পর্যটক এসেছে। আশা করছি, ঈদের তৃতীয় বা চতুর্থদিনে আরও পর্যটকের দেখা মিলবে। আর ঈদের ছুটিতে পর্যটকদের গাইড হিসেবে কাজ করছে বেশকিছু কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এতে তাদের বাড়তি আয় হচ্ছে।

পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. রমজান আলী বলেন, মোটামুটি পর্যটক আসছে। এতে আমরা সন্তুষ্ট। আশা করছি, সামনে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে।

ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের উপ-পরিদর্শক উৎপল চক্রবর্তী বলেন, আমরা আশা করছি, এই ঈদের ছুটিতে রাঙ্গামাটি জেলায় ১৫ হাজার পর্যটকের আগমন ঘটেছে। তাদের নিরাপদ ভ্রমণে কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। আশা করছি, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102