ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর আলী হাওলাদার (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান। এর আগে বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামে তার নিজ বাস ভবনের সামনের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাসার সামনের রাস্তায় নানা আমীর আলী তার নাতিকে নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে একটি দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শোবিচমে প্রেরণ করেন। পরে তিনি মারা যান। মঙ্গলবার আসর বাদ তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাউফল থানার অফিসার্স ইনচার্জ ওসি আল মামুন জানান, বাসার সামনের সড়কে হাটতে বেড়িয়েছিলেন আমীর আলী। তখন একটি পাগল রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিলো। মূলত পাগলটিতে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে ধাক্কা দেয় তাকে। এতে পড়ে গিয়ে তিনি মাথায় চোট পায়। পরে তিনি রাত অনুমান ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102