ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার হলে গিয়ে রোমাঞ্চিত পূজা চেরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৪ বার পঠিত

‘সাইকো’ সিনেমার প্রচারণায় খুলনার হল পরিদর্শনে এসেছেন নায়িকা পূজা চেরি। সোমবার (১১ জুলাই) বিকেলে হল পরিদর্শনে এসে দারুণ রোমাঞ্চিত এ নায়িকা।

খুলনার খালিশপুর চিত্রালী সিনেমা হল পরিদর্শন শেষে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা। তিনি বলেন, দর্শকরা বেশ পছন্দ করছে সাইকো ছবিটি। এত ভালোবাসা পাবো ভাবতেও পারিনি। যেহেতু কোরবানির ঈদ, যে যার মতো ঈদ নিয়ে ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক। এই সময়ে দর্শক পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এসে অবাক হয়েছি। সবাই এতো চাইছে, এতো ভালোভাবে গ্রহণ করেছে সাইকো সিনেমাটিকে। এটাই আমাদের কাছে অনেক কিছু।

পূজা আরও বলেন, এরপর আমার যতগুলো সিনেমা রিলিজ পাবে আমি খুলনায় আগে আসবো।

খুলনার মেয়ে পূজার সঙ্গে হল পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনেমার অনন্য মামুন। প্রথমবারের মতো খুলনায় এসে আনন্দিত এ পরিচালক বলেন, এখানকার দর্শক এবং পরিবেশ খুবই ভালো। সাইকো দর্শক গ্রহণ করেছে ঈদের সময় এ জন্য আমি খুবই খুশি।

এর আগে ফেসবুক লাইভে এসে পূজা চেরি বলেন, আমি খুলনার মেয়ে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। এই প্রথম আমি হল ভিজিটে আমি আমার নিজ বাড়িতে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড।

অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আযহায় মুক্তি পেয়েছে। ছবিটি খুলনার চিত্রালী ও শঙ্খ সিনেমা হলে চলছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি।

সাইকো সিনেমাটি প্রযোজনা করছেন সেলিব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। বাংলাদেশ ছাড়াও শুটিং হয়েছে নেপালে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102