ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

পরিবারের সাথে কোরবানির ঈদ উদযাপন করে আবার কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই। ব্যাংক-বিমা ও শেয়ারবাজার সহ সব অফিস খুলে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (১২ জুলাই) দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। দৌলতদিয়া ঘাটে দেখা গেছে মানুষের কিছুটা চাপ। তবে স্বস্তিতেই ফিরছেন তারা। মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে খুব একটা গাড়ি ছিলনা। বেলা বাড়ার সাথে চাপ বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে বরিশালের লঞ্চ বিকেল চারটার পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত সব কেবিনের টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া রেলস্টেশনেও রয়েছে ঢাকামুখী মানুষের ভিড়।

ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। সংখ্যায় কম-বেশি থাকতে পারে। কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে তথা শিশু, বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102