ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট। সোমবার (১১ জুলাই) এ ঘোষণা দিয়েছেন দেশটি স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা।

বার্তা সংস্থা রয়টার্স’র খবরে বলা হয়েছে, আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা জানান, শুক্রবার পুনরায় পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবিধান অনুসারে নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা আবশ্যক- এই প্রস্তাবনায় বিভিন্ন দলের সবাই এক বৈঠকের মাধ্যমে এ কথা সম্মতি দেন। ক্ষমতাসীন দল বলেছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সর্বদলীয় সরকারের নিকট পদত্যাগে রাজি।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়ার পর উভয়েই পদত্যাগের ঘোষণা দেন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর আগামী বুধবার ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন গোতাবায়া রাজাপাকসে।

এর আগে শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও জানিয়েছিলেন বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া। সোমবার একটি বিবৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে জানিয়েছেন যে তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করবেন।

এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে জানিয়েছেন, তিনি সর্বদলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

সূত্র : রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102