ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদে লড়তে চান বিরোধী দলীয় নেতা প্রেমাদাসা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৩ বার পঠিত

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলীয় নেতা সজিথ প্রেমাদাসা বলেছেন, গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে প্রস্তুত। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।

তার সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) পার্টি এই পদক্ষেপের সমর্থন পাওয়ার জন্য মিত্রদের সঙ্গে আলোচনা করার পর এ খবর জানা গেলো।

প্রেমাদাসা বিবিসিকে বলেছেন যে তার দল ও মিত্ররা সম্মত হয়েছে যে ‘একটি পদ শূন্য হলে প্রেসিডেন্ট পদের জন্য আমাকে মনোনয়ন দেওয়া উচিত’।

তিনি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন। এবার তার জয়ের জন্য শাসক জোটের এমপিদের সমর্থনের প্রয়োজন হবে বলে জানা গেছে।

শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে যা গত মার্চ মাস থেকে হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে বাধ্য করে। দেশটি নগদ অর্থের অভাবে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো মৌলিক জিনিসপত্র আমদানি করতে হিমশিম খাচ্ছে।

বিক্ষোভের মুখে দেশটির পলাতক প্রেসিডেন্ট রাজাপাকসে প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন যে তিনি এ সপ্তাহে পদত্যাগ করার পরিকল্পনা করছেন এবং সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা জানিয়েছেন যে আইন প্রণেতারা ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যদিও পদত্যাগের বিষয়টি গোতাবায়া রাজাপাকসে নিজের মুখে নিশ্চিত করেননি।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102