ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রীনলাইন বাস কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

রাজধানীর পোস্তগোলা ব্রিজে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১২জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন।

নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, জুয়েল মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারি করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রামে থাকেন। আজ (১২ জুলাই) সকালে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসেন। সেই খাবার নিতেই মিরপুর থেকে পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন জুয়েল। এ সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে সেখানে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102