ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় ৩ কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাই শেষে এক কিশোরকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা। পরে রাত পৌনে ১১টার দিকে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ইদ্রিস মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮), মৃত হেলাল উদ্দিনের ছেলে সাইমন (১৮) ও আব্দুল কুদ্দুসের ছেলে ইমরান ওরফে ইমতাজ (১৭)।

সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন জানান, রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোকর্ণঘাট বাজার থেকে একটি অটোরিকশায় উঠেন আরিফুল ইসলাম। চালক ছাড়াও অটোরিকশাতে আগে থেকে পেছনের আসনে দুজন ও সামনে একজন ছিল।

অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা আরিফের গলায় ছুরি ধরে তার কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এর পর সিএনজিটি সিন্দুউড়া এলাকায় পৌঁছলে আরিফকে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তার চিৎকারে লোকজন ধাওয়া করে ওই তিনজনকে আটক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102