ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

যশোরে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নাজিরশংকরপুর চোপদারপাড়ার আকবরের মোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

নিহত যুবদল নেতা ধনি যুবলীগ কর্মী ইয়াসিন হত্যামামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় আটক হওয়ার পর কয়েকদিন আগে তিনি জেল থেকে ছাড়া পান।

নিহত ধনির ভাই মনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ধনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত ৮/৯ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ধনির ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই মারা যান তিনি।
স্থানীয় একটি সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি একই এলাকায় ইয়াসিন নামে যুবলীগের এক কর্মী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। নিহত ইয়াসিনের এক নিকট আত্মীয়ের নেতৃত্বে ধনির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ইয়াসিনের ওই আত্মীয়ের বাবার সাথে ধনির ব্যবসায়িক বিরোধ ছিল।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ধনি হত্যায় কারা জড়িত তা কারো অজানা নয়। খুনীদের ধরতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।

যশোর পুলিশের মুখপত্র ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুনীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকেও ছায়া তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ধনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও সহযোগি সংগঠনগুলো নেতাকর্মীরা। তারা ধনি হত্যায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102