ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেই খেতা শাহের বিরুদ্ধে অপহরণ মামলা, ভক্তের স্ত্রী উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

তথাকথিত ‘বাবার’ বিরুদ্ধে অপহরণ মামলা হয়। পরে ভক্তের স্ত্রীকে উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ। গাজীপুর থেকে সোমবার তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২২ জুন দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। জানা যায়, নেত্রকোণার পূর্বধলা উপজেলার নর নারায়ণপুর গ্রামের ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক তথাকথিত ফকির কয়েক মাস আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরী গ্রামে এসে আস্তানা গাঁড়ে।

পরে এখানে তার বেশ কিছু ভক্ত গড়ে ওঠে। এক পর্যায়ে ভক্তদের স্ত্রীরাও ওই আস্তানায় যাতায়াত শুরু করলে নারীলোভী ওই খেতা শাহের কুনজর পড়ে। এরই মধ্যে গত ২২ জুন তার এক ভক্তের স্ত্রী ৩ সন্তানের জননী নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি ওই খেতা শাও ওইদিন থেকে নিরুদ্দেশ হয়। ভক্তের দাবি, খেতা শাহ কৌশলে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। পরে স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে ভুক্তভোগী ভক্ত নিজে বাদি হয়ে তারাকান্দা থানায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক জানান, ভক্তের মামলার পর অভিযান চালিয়ে তার স্ত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102