ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত
ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে দেশের গ্রামাঞ্চলে সমবেত হয় নানান পেশার মানুষ, হয় মিলনমেলা। একসঙ্গে আনন্দ, আড্ডায় মেতে ওঠে সব শ্রেণির মানুষ। এই ঈদ আনন্দে বাড়তি আমেজ যোগ করতে শেরপুর সদরের চরশেরপুরে হেরুয়া তালুকপাড়া যুব সমাজ কতৃক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শত শত মানুষের উপস্থিতিতে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষের মিলনমেলায়।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মঙ্গলবার (১২ জুলাই ) বিকেলে উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া এলাকায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

‘স্কুল দল’ ও ‘কলেজ দল’ অংশ গ্রহণে হয় এই খেলা। এতে ২-০ গোলে জয়ী হয় কলেজ দল৷ আর খেলাটি উদ্ভোধন করেন চরশেরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সেলিম রেজা। খেলাটি পরিচালনা করেন আব্দুল হামিদ ও সহকারী রেফারি ছিলেন মুরাদ মিয়া ও হেলাল উদ্দিন বিএসসি।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্কুল দলের অধিনায়ক ছিলেন মাহবুবুর রহমান ও কলেজ দলের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান লিমন। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় উপহারসামগ্রী।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার ভাঙ্গরা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁন।

নাহিদ হাসান খাঁন বলেন, জয় পরাজয়কে মুখ্য না ভেবে ঈদ-উল-আযাহার আনন্দকে ভাগাভাগি করে নিতে উৎসব মুখর পরিবেশে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ফুটবল লড়াই দেখতে স্থানীয়রা দলে দলে মাঠ প্রাঙ্গনে ভিড় করেছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দীন খাঁন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, আয়োজক কমিটির সদস্য নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম, রেডিও ধ্বনির আবু নোমান খাঁন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মেহেদী হাসান খাঁন, নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, যমুনা ফার্টিলাইজারের এম ও আনোয়ার হোসাইন, সমাজ সেবক মাসুদুর রহমান খাঁন, প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102