ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বন্যায় ১১৬ জনের মৃত্যু, রোগাক্রান্ত ১৬৯৮১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

সারাদেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন। এছাড়াও এবারের বন্যায় ১১৬ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৮১ জন। একই সময়ে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৭ জন এবং একজন মারা গেছেন। আর.টি.আই (চোখের) রোগে আক্রান্ত ৭৫৪ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২০ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে ৮০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে চর্ম রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫০ জন, চোখের প্রদাহজনিত রোগে ২৯৭ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪১৯ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৯ জন এবং তাদের মধ্যে নয়জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকায় রয়েছেন- টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুর নয়জন, শেরপুরে সাতজন, লালমনির হাটে সাতজন, কুড়িগ্রামে পাঁচজন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ছয়জন এবং হবিগঞ্জে ১০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102